অতসী দাস, বাগনান:
আজ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন ও বিশিষ্ট ফুটবল খেলোয়াড় গোষ্ঠ পালের জন্মদিন উপলক্ষ্যে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করল 'স্বজন'।
প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও প্রবাদপ্রতিম ফুটবল খেলোয়াড় গোষ্ঠ পালের প্রতিকৃতিতে মাল্যদান করে স্মৃতিচারনায় অংশ নেন বিশিষ্ট জনেরা। স্বজন' আগামীকাল প্রবীণ নাগরিক দিবস পালন করবে কলকাতায়। তারই সুচনায় আজকের অনুষ্ঠান মঞ্চথেকেই বাগনানের দুই প্রবীণ শিক্ষাসেবী অনিল কুমার সামন্ত এবং সুধা সামন্ত কে সম্বর্ধিত করা হলো বাগনানের বিশিষ্ট সংগঠন স্বজনের পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগনান ২ নম্বর অঞ্চলের প্রধান সমিরন দাস, পঞ্চায়েত সমিতির সদস্যা মীনাক্ষী হাজরা, বিশিষ্ট কবি ও শিক্ষক মধুসূদন বাগ, কবি রামিজ হাসান সহ বিশিষ্ট ব্যক্তিগণ।
এই বিশেষ অনুষ্ঠানে বাংলার কিংবদন্তি ফুটবলার গোষ্ঠ পালের জন্মদিন উপলক্ষে বাগনান রত্ন সংঘের ফুটবল প্রশিক্ষক বাবলু সাঁতরার হাতে স্মারক ফুটবল তুলে দেয়া হয় । শিক্ষাব্রতি অনিল কুমার সামন্ত ও সুধা সামন্তকে স্মারক, চারা গাছ ও বই উপহার হিসেবে তুলে দিয়ে ব্যাচ ও উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয় বিশিষ্টজনের সংগঠন স্বজনের পক্ষ থেকে। সংস্থার কর্ণধার চন্দ্রনাথ বসু জানান মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও মাননীয় গোষ্ঠ পালের জন্মদিন পালন করতে এসে একদিন আগেই বিশিষ্ট দুই প্রবীণ নাগরিককে সম্মানিত করা হলো।
ওনাদের সম্মানিত করতে পেরে আমরা গর্বিত। ওনাদের আদর্শ আমাদের উদ্বুদ্ধ করবে। বিশেষ এই অনুষ্ঠানটিকে স্বাগত জানিয়েছেন বাগানানেরর মানুষজন।




