গ্রাম পরিচ্ছন্নতা সপ্তাহ পালনে আমডাঙ্গা রাহানা সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলী




উত্তর ২৪ পরগনার অন্তর্গত আমডাঙ্গা কেন্দ্রীয় সিদ্দিকিয়া হামিদিয়া রাহানা সিনিয়র মাদ্রাসার ছাত্র ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা মন্ডলীর উদ্যোগে আজ মাদ্রাসা প্রাঙ্গণ থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে আমাডাঙ্গার রাহানা, রংমহল ও রামপুর গ্রামের রাস্তা দিয়ে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পদযাত্রা করা হয়।



 শিক্ষার্থীদের স্লোগান ছিল - ডেঙ্গুর মশা দিনে কামড়ায়,মশারী টাঙিয়ে শোব সবাই। 
রোগ নয়, ব্যাধী নয়
স্বাস্থ চাই, শান্তি চাই
খাবার আগে হাত না ধুলে 
রোগ-জীবাণু ছড়িয়ে পড়ে। 



ময়লা আবর্জনা নিদিষ্ট জায়গায় ফেলুন, নির্মল বাংলা গড়ে তুলুন।



এছাড়াও স্বাস্থবিধি সংগীতগায় ছাত্রীরা। উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট সিরাজুল হক মল্লিক, সহকারী সুপার নুরুল হক, মোঃ কালিমুল্লাহ,  মাওলানা মোফাজ্জল হক, আব্দুল মালেক, 



সেখ মিরাজ, রিজওয়ানুল করিম, সিরাতের রাজ্য সম্পদক ও শিক্ষক আবু সিদ্দিক খান, আব্দুর রশিদ, সিরাজুল মন্ডল, আবু বকর, মোহাম্মদ রাকিব প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...