রক্তদান শিবির, চেঙ্গাইল



আজ ১৫ আগষ্ট ৭৫ বছর স্বাধীনতা দিবসে প্রয়াত কমরেড গোপাল বিশ্বাস, কমরেড সৈয়দ মল্লিক স্বরনে রক্ত দান শিবিরের আয়োজন করে চেঙ্গাইল ল্যাডলো জুট মিল শ্রমিক সংগঠন বেঙ্গল চটকল মজদুর ইউনিয়ন, হাওড়া জেলা সি আই টি ইউ নেতা সামশুল মিদ্দে বলেন রক্ত দান জীবন দান,



 এর কোন বিকল্প নেই, এখানে কোন জাতি ভেদাভেদ নেই, বর্তমান সময় বিভেদ কামী, রাজনৈতিক দল ধর্ম নিয় জাতি নিয়ে অসহিষ্ণুতা ছড়িয়ে অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে, এই অশুভ শক্তির বিরুদ্ধে একযোগে লড়াইয়ে নামতে হবে।


ল্যাডলো জুটমিল উনিয়েনের সম্পাদক সারা উদ্দিন জানালেন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই রক্ত দান শিবিরে ৫জন মহিলা সহ ৭০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন, গ্রহিতা সঞ্জীবন হাসপাতাল উপস্থিত ছিলেন সিপিএমের নেতা ও প্রাক্তন উলুবেড়িয়া পুর সভার বিরোধী দলনেতা সাবির উদ্দিন মোল্লা, প্রাক্তন বিধায়ক মোহন মন্ডল প্রমুখ,



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...