দেশ জুড়ে মহাসমারোহে পালিত জন্মাষ্টমী



অনির্বাণ সামন্ত, বাগনান:

  আজ  শুভ জন্মাষ্টমী।  ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। সারা দেশ জুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে আজকের দিনটি।                বিশেষ পূজা- পাঠ , নৈবেদ্য,নরনারায়ণসেবা, নামকীর্তন , আলোর রোশনাইয়ে মেতে আছে সারা দেশ। কিন্তু আজ এক অন্য রকম জন্মাষ্টমী উৎসবের সাক্ষী থাকল বাগনান।  



আজকের পুণ্য তিথিতে বাগনান জনকল্যাণ সমিতি এবং বিবেক  বীর ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে বাগনান জনকল্যাণ সমিতির অফিসে প্রায় ৫০ জন শিশু গোপালকে একসাথে আহারদির ব্যবস্থা করা হলো।



 কেক কেটে পালন করা হলো গোপালের জন্মদিন। অসহায় গোপালদের মুখে হাসি, মনে খুশির জোয়ার দেখে আনন্দিত উদ্যোক্তারা। এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ জন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...