বাড়ি ফিরলেন সোনার অচিন্ত্য




সো মবার রাতে  বাড়ি ফিরলেন হাওড়া দেউলপুরের সোনার ছেলে অচিন্ত্য শিউলি। তাকে স্বাগত জানাতে ও বরণ করতে  সোমবার সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার মা পূর্ণিমা শিউলি । এদিন বিকেল থেকেই ছেলেকে খাওয়ানোর জন্য নিজের হাতে তৈরি করছেন কড়াইশুঁটির কচুরি ও চানা মশলা । সঙ্গে দই মিষ্টি তো রয়েছেই । তার সঙ্গে হাওড়া দেউলপুর মানুষের তিল  ধরানোর  জায়গা নেই।  সোনার ছেলেকে স্বাগত জানানোর জন্য   এলাকার মানুষ রাত জেগে। সোমবার রাতে  পুষ্প বৃষ্টি এবং জয়ধ্বনি দিয়ে উল্লাসে মেতে উঠলেন এলাকার মানুষ ও ক্লাবের যুবকেরা। এরপর অচিন্ত্য শিউলিকে বরণ করে মিষ্টি খাইয়ে জড়িয়ে ধরলেন মা বুকে। অচিন্ত্যর মা পূর্ণিমা শিউলি জানান, ছেলের সঙ্গে ফোনে কথা হয়েছে। 



ছেলে জানিয়েছে কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা খাবে। সেইগুলি রান্না করেছি। আজ অচ্যিন্তর মা শুধু আমি না, গোটা দেশের সন্তান তিনি।  নিজেকে খুব গর্ব অনুভব করছি।  ও দেশের মান উজ্জ্বল করেছে। এদিকে আজ মঙ্গলবার  সাংবাদিকদের মুখোমুখি হয়ে অচিন্ত্য জানান, কমনওয়েলথ এ সোনা পেয়ে তাঁর খুব আনন্দ লাগছে। আগামীদিনে তাঁর লক্ষ্য অলিম্পিকে সোনা জেতা। সেই লক্ষ্য সামনে নিয়েই তিনি এগোতে চান। পাশাপাশি তার এই সাফল্যের জন্য তিনি আরও একবার নিজের দাদা ও কোচকে কৃতজ্ঞতা জানান। এদিকে অচিন্ত্য শুভেচ্ছা জানাতে আজ মঙ্গলবার অচিন্ত্যর বাড়িতে যান সমবায় মন্ত্রী অরুপ রায়, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, ডোমজুড়ের বিধায়ক তথা হাওড়া সদর তৃণমূলের সভাপতি কল্যাণ ঘোষ, পাঁচলার তৃণমূল বিধায়ক গুলশান মল্লিক সহ আরো অনেকে।  মন্ত্রী অরুপ রায় সোনাজয়ী অচিন্ত্যেকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান।  তিনি বলেন অচিন্ত্য শুধু হাওড়ার গর্ব নন , সে গোটা দেশের গর্ব। অরুপবাবু বলেন আমি চেষ্টা করছি অচিন্ত্যর দাদা আলোক শিউলি যাতে দমকল বিভাগে অস্থায়ী কাজটা পার্মান অরুপবাবু বলেন আমি চেষ্টা করছি অচিন্ত্যর দাদা আলোক শিউলি যাতে দমকল বিভাগে অস্থায়ী কাজটা পার্মানেন্ট করা যায়। 



মঙ্গলবার ডোমজুড়ের বিধায়ক কল্যান ঘোষ তাঁর বাড়িতে গিয়ে তাঁকে সম্বর্ধনা জানান ও ২৫ হাজার টাকার চেক অচিন্ত্যর হাতে তুলে দেন। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি   ও পাঁচলায় বিধায়ক গুলশান মল্লিকও তাঁকে ও তাঁর পরিবারকে শুভেচ্ছা জানান। এদিকে সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অচিন্ত্য নিয়ে এলাকার মানুষদের মধ্যে বিপুল উৎসাহ দেখা যায়।  মঙ্গলবার দুপুরে একটি গাড়িতে সোনাজয়ী অচিন্ত্যকে তুলে দেউলপুরের শিউলি পাড়ায় মিছিল হয়। সকলে ইংলন্ড বার্মিংহামে ভারত্তলনে ৭৫ কেজি বিভাগে  কমনওয়েলথ গেমসে সোনা জয়ী অচিন্ত্য শিউলির নামে জয়ধ্বনি দেন ও তাঁর উপর পুষ্পবৃষ্টি করেন। মোটকথা হাওড়ার পাঁচলায় এখন অচিন্ত্য নিয়ে মাতামাতি তুঙ্গে। সকলেই গর্বিত তাঁকে নিয়ে। 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...