শ্যামপুর : শ্যামপুর এক ব্লকের সিপিএম এর কেন্দ্রীয় কার্যালয়ে ,পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের সভা অনুষ্ঠিত হল।
সারা রাজ্যজুড়ে সমবায় সমিতিগুলির কার্যকলাপ ও অধঃগতি সাধারণ মানুষের দুর্দশার কারন হয়ে দাঁড়িয়েছে। ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি সমবায় সমিতি।
সাধারণ মানুষের স্বার্থে এবং সমিতিগুলির পুনরুজ্জিবনের লক্ষ্যে আজকের এই সভা। আজকের সভার প্রধান বক্তা ছিলেন, পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের অন্যতম সম্পাদক গুরুপদ চৌধুরী।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন শৈলেন মণ্ডল, অনাথবন্ধু বাগ, সুকুমার সামন্ত, অসিতবরন সাউ প্রমুখ নেতৃবৃন্দ।



