কচ্ছপ ও সাপ উদ্ধার, শ‍্যামপুর,



বিলুপ্তপ্রায় বন্য প্রাণী ৩ টি কাছিম (কচ্ছপ )১ টি খরিশ সাপ  উদ্ধার করা হলো। আজ মঙ্গলবার সকালে শ্যামপুর থানার অন্তর্গত রাধাপুর  গ্রাম পঞ্চায়েতের অধীনে কালিদহ গ্রামের বাসিন্দা শুভদীপ বেরা ২ টি কচ্ছপ  কুড়িয়ে পান।



 জনৈক শুভদীপ স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের শহর শ‍্যামপুরেরয হেল্পলাইনে ফোন করে বলেন বাস্ততন্ত্র রক্ষার্থে এদের ভূমিকা অনস্বীকার্য। গ্রুপের এডমিন রবি ভৌমিক কে সংসলিষ্ট বিষয়টি জানান এবং বিলুপ্ত প্রানীটিকে বনপ্তরের হাতে তুলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন । সেই মতো ঘটনাস্থলে আজকের সকালে এমার্জেন্সি রেসপন্স টিম ইউনিট ১  এর সদস্যরা রেহানা খাতুনের নেতৃত্বে উপস্থিত হন। 



 ওপৌঁছানোর পর এই গ্রামেরই বাসিন্দা শর্মিলা একটি কচ্ছপ উদ্ধার করেন। ওই কচ্ছপটিকেও স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেন। রবি ভৌমিক বনদপ্তর কর্মীদের সঙ্গে সঙ্গে যোগাযোগ করে বিলুপ্ত প্রাণী  টিকে বন কর্মীদের হাতে তুলে দেওয়ার ব্যাবস্থা করেন। ওখানে উপস্থিত ছিলেন  গ্রুপের এডমিন রেহানা খাতুন, শুভদীপের পরিবার। 



গ্রুপের তরফ থেকে শুভদীপ দকে  অসংখ্য ধন্যবাদ জানায়। আবার একই সঙ্গে আমাদের এমার্জেন্সি হেল্পলাইন নাম্বারে ফোন আসে যে বানেশ্বরপুর টু গ্রাম পঞ্চায়েতের অধীনে মালঞ্চবেরিয়া গ্রামে দেবু ভূঙে  মহাশয় কাছে খবর পৌঁছায় যে ওই গ্রামের এক মুগরিতেএকটি বিশাল আকার খরিশ সাপ ধরা পড়ে। খবর পাওয়ার সাথে সাথেই আমাদের ইউনিট ওয়ানের সদস্য রেহানা দি ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়। সঙ্গে সঙ্গে বনদপ্তরে কর্মীরাও আমাদের সাথেই পৌঁছায়। দ্রুত সাপটিকে উদ্ধার করে বনদপ্তর কর্মীরা নিয়ে চলে যান।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...