শিবমন্দিরে জমজমাট ভীড়, শ‍্যামপুর



অতসী দাস, শ্যামপুর: 


আজ শ্রাবণের শেষ সোমবার। আজকের দিনে শিবের মাথায় জল ঢালানোর বিশেষ এক প্রথা চালু আছে হিন্দু ধর্মের মানুষদের মধ্যে। শ্যামপুরের খিরিশবেড়িয়া স্বয়ম্ভুনাথ মন্দিরে আজ লাগামছাড়া জমায়েত। ভক্তরা জড়ো হয়েছেন শিবের মাথায় জল ঢালতে। 



শ্যামপুরের বিভিন্ন গ্রাম ছাড়াও  দক্ষিণ চব্বিশ পরগনা ,পূর্ব মেদিনীপুর থেকে পিঠে জলভর্তি বাঁক নিয়ে হাজির  হয়েছেন মন্দিরে । 


স্বয়ম্ভুনাথ জীউ কমিটির সভাপতি গৌতম পুরকাইত জানান, অন্যান্য বৎসরের তুলনায় এবার ভক্ত সমাগম বেড়েছে মন্দিরে। এখানকার চৈত্র মেলায় লক্ষাধিক মানুষের জমায়েত হয়।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...