কচ্ছপ উদ্ধার, শ‍্যামপুর,



বিলুপ্তপ্রায় বন্য প্রাণী কচ্ছপ উদ্ধার, আজ সকালে শ্যামপুর থানার অন্তর্গত শশাটি গ্রাম পঞ্চায়েতের অধীনে রামনগর গ্রামের বাসিন্দা প্রণমেশ পাল সাউপাড়া থেকে একটি কচ্ছপ পুকুর পাড় থেকে গুড়িয়ে পান। 



 প্রণমেশ পাল মহাশয় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নেরশ‍্যামপুরের হেল্পলাইনে ফোন করে গ্রুপের সভাপতি রবি ভৌমিক কে সংসলিষ্ট বিষয়টি জানান এবং বিলুপ্ত প্রানীটিকে বনপ্তরের হাতে তুলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন । 



 সেই মতো ঘটনাস্থলে আজকের সকালে এমার্জেন্সি রেসপন্স টিম এর সদস্যরা উপস্থিত হন। রবি ভৌমিক বনদপ্তর কর্মীদের সঙ্গে সঙ্গে যোগাযোগ করে বিলুপ্ত প্রাণী টিকে বন কর্মীদের হাতে তুলে দেওয়ার ব্যাবস্থা করেন। ওখানে উপস্থিত ছিলেন আমাদের গ্রুপের এডমিন রেহানা খাতুন, তনুশ্রী বেরা। গ্রুপের তরফ থেকে প্রণমেশ পাল মহাশয় কে অসংখ্য ধন্যবাদ জানায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...