দূর্গাপূজার খুঁটি পূজা, বাছরি



মহা জন্মাষ্ঠমী তিথির পুণ্যলগ্নে বাছরী  যুব সংঘের ৫৬ তম বর্ষের দুর্গাপুজোর মন্ডপ তৈরির কাজ শুরু হল  খুঁটি পুজোর মধ্যে দিয়ে। 



এবারের তাদের ভাবনা কেদারনাথ মন্দিরের আদলে পূজা মন্ডপ। এই ব্যাপারে পুজো উদ্যোক্তারা জানান" আমাদের প্রত্যেকেই জীবনকালে একবার হলেও কেদারনাথ মন্দির যাওয়ার ইচ্ছা থাকে। কিন্তু পারিবারিক, অর্থনৈতিক বা শারীরিক কারণে সেটা সবার ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। তাই সবার মনস্কামনা বা স্বপ্ন পূরন করার লক্ষ্যে  আমরা কেদারনাথ মন্দিরকে থিম হিসাবে নির্বাচন করেছি।"


 অবশেষে  দীর্ঘ দুই বছর পর আবার থিম পুজোর আয়োজন করতে চলেছে গ্রামীন হাওড়া তথা শ্যামপুরের দুর্গা পূজা কমিটি গুলি

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...