ভূমি সংষ্কার দপ্তরে ডেপুটেশন,শ‍্যামপুর,



হা ওড়া জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এর অধীন ব্লক সহ আর, আই দপ্তরে (ওয়াটার ও ক্যারিয়ার সুইপার) 'কর্মবন্ধুরা' অফিসে গ্রুপ ডি কর্মচারী না থাকায়  অফিস খোলা , জল ঝাঁট দেওয়া, কাগজপত্র গুছিয়ে রাখা ,নোটিশ বিলি করা, আর আই এর তদন্তকার্যে ও খাজনা আদায় সাহায্য করা, এক অফিস থেকে অন্য অফিসে চিঠি বয়ে নিয়ে যাওয়া এবং দুয়ারে সরকার এর মতো গুরুত্বপূর্ণ কাজগুলো- গ্রুপ ডি কর্মচারীর মত দায়িত্ব নিয়ে কাজ করে। উল্লেখ্য এই সমস্ত কাজ  দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে করে আসছে । 



দুঃখের বিষয় বেতন মাত্র মাসিক ৩০০০ টাকা। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির ফলে বর্তমানে এদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। এমতাবস্থায় নিম্নলিখিত দাবিগুলি নিয়ে ২৩শে আগস্ট, শ্যামপুর ২নং ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। এই ডেপুটেশনে নেতৃত্ব দেন অপর্ণা মন্ডল, সুমিত্রা কপাট ও মিঠু সামন্ত। এই দপ্তরের আধিকারিক ঊর্ধ্বতন  কর্তৃপক্ষের কাছে দাবিগুলি উত্থাপন করবেন বলে আশ্বাস দেন। দাবি সমূহ:- "কর্মবন্ধু'" নয়, অবিলম্বে ভুমি ও ভূমি সংস্কার দপ্তরের আদেশ নম্বর অনুযায়ী কন্ট্রাকচুয়াল গ্রুপ- ডি কর্মচারী পদে নিয়োগ অন্যান্য জেলার মত ১৯৯৯ সাল থেকে বকেয়া প্রদান।



 স্থায়ীকরণ সাপেক্ষে অবসরের পর এককালীন অন্তত তিন লক্ষ টাকা প্রদান করতে হবে । সকল কর্মীর বোনাস চালু, মৃত বা শারীরিকভাবে অক্ষম কর্মচারীর পোষ্যকে ঐ পদে নিয়োগ সহ একাধিক দাবী।                          

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...