একাধিক সদ‍্যজাতর দেহ উদ্ধার, উলুবেড়িয়া




উলুবেড়িয়া পুরসভার ৩১ নং ওয়ার্ডের বানিতবলা ডাম্পিং গ্রাউন্ডের কাছ থেকে উদ্ধার হলো ১৮ থেকে ২০ টি সদ্যজাত শিশুর দেহ ও ভ্রুন। 


এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকার মানুষের দাবি আজ মঙ্গলবার ওইবেলায় যখন এলাকার বাচ্চারা ডাম্পিং গ্রাউন্ড থেকে বোতল কোড়াচ্ছিলো তখন প্লাষ্টিকের ভিতর মোড়া অবস্থায় এই সদ্যজাত শিশুদের দেহ ও ভ্রুন দেখতে পায়। 


তারপরেই খবর দেওয়া হয় উলুবেড়িয়া পুরসভা ও উলুবেড়িয়া থানায়।
তারা ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়। 

এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে এলাকার লোকজন। 

এলাকার মানুষের অভিযোগ পুরসভার ময়লা ফেলার গাড়ি করে এই সমস্ত সদ্যজাত শিশুর দেহ ও ভ্রুন ফেলে যাওয়া হয়েছে।

দুর্গন্ধে তারা এলাকায় টিকতে পারছেনা।

অবিলম্বে এগুলো বন্ধ করার দাবি জানিয়েছে এলাকার লোকজন। 

সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর তথা উলুবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান ইমানুর রহমান বলেন আমরা নার্সিংহোম থেকে বর্জ গুলো নিয়ে ডাম্পিং গ্রাউন্ডে ফেলি। 

কোন নার্সিংহোম বা স্টাফ এই কান্ড করেছে। আমরা দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...