অতসী দাস, শ্যামপুর:
মশা বাহিত রোগ,ডেঙ্গি, ম্যালেরিয়া,ইয়েলো ফিবার,চিকনগুনিয়ার হাত থেকে বাঁচতে কি করা উচিত, তারই প্রচারে নামল শ্যামপুর এক ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তন্ময় কার্য্যী।
স্বাস্থ্য বিভাগের কর্মীদের সঙ্গে নিয়ে তিনি হাওড়ার উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র গাদিয়াড়া এলাকা পরিদর্শন করে সচেতনতার প্রচারে অংশ নেন।
স্বাস্থ্য বিভাগের কর্মীরা এলাকা পরিচ্ছন্নতার কাজে হাত লাগান। তন্ময় বাবু জানান এলাকার মানুষ জন সচেতন না হলে মহল্লা পরিচ্ছন্ন থাকবেনা ,আর রোগমুক্তির সম্ভবনাও কম।
তাই শ্যামপুর এক ব্লকের তরফে ভিভিন্ন এলাকায় প্রচার ও পরিচ্ছন্নতার কাজ চালানো হচ্ছে। সব মানুষের সুস্থতাই আমাদের প্রধান লক্ষ্য।





