আজ ১১ ই আগস্ট আপোষহীন ধারার বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরামে বসুর ১১৫ তম আত্মোৎসর্গ দিবসে নেতাজী সুভাষ কমিটি, চুনাভাটি হাওড়ার উদ্যোগে সুসজ্জিত প্রভাত ফেরি, মাল্যদান, শ্রদ্ধার্ঘ্য প্রদর্শন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


কমিটির পক্ষ থেকে এদিন উপস্থিত ছিলেন রঞ্জন রায়, কাঞ্চন রায়, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ওঝা ও শিক্ষক অভিজিৎ মন্ডল।
নবোদয় শিক্ষা নিকেতন স্কুলের ছাত্র ছাত্রীদের সাথে উপস্থিত ছিলেন শিক্ষক সন্তোষ ওঝা এবং মনোজ ওঝা।
চুনাভাটি এলাকায় এদিনের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে বহু সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং জনগণের মধ্যে প্রোগ্রামটি সাড়া ফেলে।
