পরিবেশ বান্ধব রাখির মাধ্যমে উলুবেড়িয়া থানায় রাখি বন্ধন উৎসব পালন ২০২২।
দিবারাত্রি পরিবার ভুলে, ঘন্টার পর ঘন্টা নিঃস্বার্থ নিরলস পরিশ্রমের মাধ্যমে যেসব মানুষেরা সমাজের সেবা করে চলেছেন সেই সমস্ত মানুষদের মধ্যে পুলিশরা অন্যতম।
উলুবেড়িয়া থানার পুলিশদের নিয়ে এবারের আমাদের রাখি বন্ধন উৎসব।
উলুবেড়িয়া থানার আই সি রামেশ্বর ওঝার হাতে পরিবেশ বান্ধব রাখি (গাছের বীজ দেওয়া আছে) পরিয়ে দেওয়া হয় সূর্যোদয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে।




