আজ রবিবার সকাল সাড়ে ৯ টা থেকে উলুবেড়িয়ার ভক্তার মোড়ে এসইউসিআই(সি) এর পক্ষ থেকে এস এস সি সহ সমস্ত দুর্নীতির প্রতিবাদে "সভা এবং অবস্থান" শুরু হয়েছে। এরাজ্যে তৃণমূল কংগ্রেস ছাড়াও অতীতে সিপিএম এর দুর্নীতি এবং দেশজুড়ে কংগ্রেস ও বিজেপিসহ সমস্ত সংসদীয় রাজনৈতিক দল, আমলা ও সরকারগুলোর পাহাড়প্রমান দুর্নীতির প্রতিবাদে বক্তারা ক্ষোভে ফেটে পড়েন।
সংবাদ প্রেরণ পর্যন্ত বক্তব্য রেখেছেন এস ইউ সি আই (সি) নেতা অপূর্ব পাল, সুখন মণ্ডল প্রমুখ।

