নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া,
উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল ও নবনির্মিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ পরিদর্শন করলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগম,


উল্লেখ্য চলতি শিক্ষাবর্ষে ১০০জন ছাত্রকে উলুবেড়িয়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে পঠনপাঠন চালু হতে চলেছে এবং তার প্রয়োজনীয় পরিকাঠামো খতিয়ে দেখতে পরিদর্শন করলেন।


স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগমের সঙ্গে ছিলেন উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড,সনৎ কুমার ঘোষ,
উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের সুপার ড, হাসিবুল মল্লিক,হাওয়া জেলা স্বাস্থ্য আধিকারিক নিতাই মন্ডল, উলুবেড়িয়া মহকুমা শাসক শমীক কুমার ঘোষ,উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস,উপ পৌরপ্রধান সেখ ইনামুল রহমান সহ একাধিক প্রশাসনিক কর্মকর্তা।




