স্বাধীনতা সংগ্ৰামীর মূর্তির উম্মোচন



শ্যামপুর এক ব্লকের নারিকেলবাড়ে বুদ্ধদেব মাইতি ভবনের সামনে , স্বাধিনতা সংগ্রামী শ্রীকান্তমোহন অধিকারীর আবক্ষ মুর্তি উন্মোচিত হল।
নেতাজীর আদর্শে অনুপ্রাণিত হতদরিদ্র শ্রীকান্তমোহন অধিকারী স্কুল জীবন থেকেই স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। স্বাধীনতা পরবর্তিতে সারা ভারত ফরওয়ার্ড ব্লক শ্যামপুর কমিটির সম্পাদক নির্বাচিত হন । এলাকার কৃষক নেতা হিসাবেই বিশেষ পরিচিত ছিলেন তিনি।  


                        তাঁর কুড়ি তম প্রয়াণ দিবসে শ্যামপুর ফরওয়ার্ড ব্লক কমিটির উদ্যোগে মহান স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানিয়ে আবক্ষ মুর্তি প্রতিষ্ঠা করা হল বলে জানান  ফরওয়ার্ড ব্লকের হাওড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক অসিতবরন সাউ। মুর্তির আবরন উন্মোচন করেন ফরওয়ার্ড ব্লকের  রাজ্য কমিটির সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। 


স্মৃতিচারণে অংশ নেন বিশিষ্ট নেতা শৈলেন মণ্ডল, সেখ কুতুবউদ্দিন আহমেদ, ডাঃ জগন্নাথ ভট্টাচার্য, মহেন্দ্র রায়,শক্তিরঞ্জন প্রামাণিক, অরিজিৎ দোলই প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...