শ্যামপুর থানার অন্তর্গত আমড়দহ অঞ্চলের গোহালবেড়িয়া গ্রাম থেকে গোপনে আমাদের কাছে খবর আছে ওই গ্রামের একটি বাচ্চা ছেলে একটি বিশালাকার কাছিম ধরে বিক্রি করে দেয় ,ততক্ষণাৎ ঘটনাস্থলে আমাদের একটি টিম রওনা দেয়। বাচ্চাটিকে আমরা খুঁজে বার করি যাকে বিক্রি করেছে সেই পরিবারের কাছে আমরা পৌঁছায়, অনেকক্ষণ ধরে ঝগড়াঝাটি এবং বিভিন্ন কথা আলোচনা হয়। তারপর আমরা ওই পরিবার যারা কচ্ছপটি কিনেছে স্ব-ইচ্ছায় আমাদের হাতে তুলে দেয় আমরা কাছিম টিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিয়েছি।
এই তথ্যটা জানানোর জন্য এবং একটি বিলুপ্ত নিরীহ প্রাণীর জীবন বাঁচানোর জন্য। গ্রুপের সমস্ত মেম্বারদের উদ্দেশ্যে বলা হচ্ছে যদি কোনো বন্য প্রাণী পেয়ে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা বন দপ্তরের হাতে তুলে দেব।
স্বপ্নের শহর শ্যামপুর হাওড়া বাসী
#স্বপ্নের_শহর_শ্যামপুর_হাওড়া_বাসী
HELPLINE NUMBER - #7980683664
#সৌজন্যে: স্বপ্নের শহর শ্যামপুর (হাওড়া বাসী)



