আশাকর্মীদের ডেপুটেশন

  


বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ৫ই জুন সারা ভারতের ১০লক্ষ আশাকর্মীকে তাদের কাজের প্রতি সম্মান জানিয়ে গ্লোবাল হেলথ লিডারস অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছে। কেন্দ্র ও রাজ্য সরকার আশাদের কাজের প্রশংসা করে নানান সম্মানে ভূষিত করছে, সার্টিফিকেট দিচ্ছে। কিন্তু আজ সেই আশাকর্মীদের সামনেই এক বড় বিপদ এসে দাঁড়িয়েছে। তারা শুধু মা শিশুর পরিষেবা নয়, কেন্দ্র ও রাজ্যের আরো বহু প্রকল্পের কাজ ছাড়াও ২৪ঘন্টা করোণা পরিস্থিতিতে অমানুষিক পরিশ্রম করছেন। 



এখনো সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে প্রতিদিন সমস্ত ধরনের ভ্যাকসিন  ডিউটি, তার তালিকা করা থেকে শুরু করে সমস্ত কাজে অমানুষিক পরিশ্রম  করে চলেছে। এগুলো করতে গিয়ে বহু আশাকর্মী করোনা আক্রান্ত হয়েছে, পরিবারের লোকজন আক্রান্ত হয়েছে। সরকার ঘোষণা করেছিল আক্রান্ত কর্মীদের এক লক্ষ টাকা বীমা দেওয়া হবে। তাও এখনো মেলে নি। অতিরিক্ত কর্মভারে আজ আশাকর্মীরা একেবারেই বিপন্ন। কোন কথা আধিকারিকরা শুনছেন না। একই সাথে অসংখ্য কাজ জোরজবরদস্তি করে, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে। তারা পারছেনা, পারা সম্ভবও নয়।
কিন্তু বর্তমানে সবচেয়ে উদ্বেগের বিষয় হল, গত এক বছর যাবত আশাকর্মীদের ইন্সেন্টিভ বিভিন্ন ভাগে ভাগে পাঠানো হচ্ছে। ইন্সেন্টিভ মাসের-পর-মাস পাচ্ছে না, যা পাচ্ছে তারও হিসেব মিলছে না। গত এক বছর ধরে এই কঠিন  পরিস্থিতির মধ্যে আশা কর্মীরা চলছে  বিভিন্ন মাধ্যমে বারবার দেখা যাচ্ছে টাকা খরচ করতে না পারার জন্য ফেরত চলে যাচ্ছে। এতদসত্ত্বেও সরকারের দপ্তর গুলি একেবারে উদাসীন। 
 এমতাবস্থায় "পশ্চিমবঙ্গ আশাকর্মীবৃন্দ ইউনিয়নের" ডাকে ২৯শে জুলাই হাওড়া জেলা সহ পশ্চিমবঙ্গের সমস্ত  সি এম ও এইচ অফিসে বিক্ষোভ অবস্থানের কর্মসূচি পালিত হয়েছে।
 এই আন্দোলনের অঙ্গ হিসেবে ১লা আগস্ট সোমবার শ্যামপুর১ ব্লক আশাকর্মী ইউনিয়নের উদ্যোগে বি এম ও এইচ এর কাছে ডেপুটেশন দেওয়া হয় । 



এই ডেপুটেশনে নেতৃত্ব দেন- মিলি মল্লিক, বঙ্গশ্রী মন্ডল ও সীমা সিং। আশাকর্মীদের বঞ্চনার প্রতিবাদে আগামী ৩রা আগস্ট থেকে লাগাতার কর্মবিরতি করবেন বলে জানান কর্মীরা। উপস্থিত আশাকর্মীদের মধ্যে তীব্র জঙ্গি আন্দোলন করার মানসিকতা লক্ষ্য করা যায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...