উলুবেড়িয়া আশা ভবন সেন্টারর ব্যবস্থাপনায় এবং রাজাপুর থানার উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন করা হয়,
আজকের দিনে আশা ভবন সেন্টারে উপস্থিত ছিলেন মাননীয় এসডিপিও রাঘব এস,রাজাপুর থানার ওসি অভিষেক রায়,বিশিষ্ট শিক্ষক স্বপন চেটেল, আশা ভবন সেন্টারের ডিরেক্টর জন মেরি বারুই,আশা ভবন সেন্টারের হোম সুপার অরুনিমা জাসু সহ প্রমূখ বিশিষ্টজনেরা,
হোমের শিশুরা উপস্থিত ব্যক্তিবর্গদের হাতে রাখি পরিয়ে দেন এবং উপস্থিত ব্যক্তিরাও হোমের শিশুদের হাতে রাখি পরিয়ে দেওয়ার পাশাপাশি
দুজন সূদুর ফ্রান্স থেকে আগত দুজন স্বেচ্ছাসেবিকা সামান্থা ও এসত্থেল এর হাতে রাখি পরিয়ে দেন আশা ভবন সেন্টারের দুজন কন্যা সদ্য সমাপ্ত স্পেশাল অলিম্পিকের ইউনিফায়েড ফুটবল প্রতিযোগিতায় ভারতীয় মহিলা ফুটবল দলে সুযোগ পাওয়া দুজন কন্যা জাহিরা ও ইত্তেশ্যামাকেও রাখি পরিয়ে দেন এবং দুজন ফরাসি স্বেচ্ছাসেবিকারাও হোমের শিশু ও উপস্থিত ব্যক্তিদের হাতে রাখি পরিয়ে বরন করে নেয়





