রানিহাটি আমতা রাজ্য সড়কে বাস ও লরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৩ জনের আহত কমপক্ষে ৩০ জন।
ঘটনাটি ঘটেছে আজ বিকাল পাঁচলার ধুলার বাঁধে।
জানা গিয়েছে একটি বেসরকারি বাস করুণাময়ী থেকে যাত্রী বোঝাই করে মুচিঘাটা যাচ্ছিল।
রানিহাটি আমতা রাজ্য সড়ক ধরে। পাঁচলার ধুলার বাঁধে উল্টো দিক থেকে আসা লরির মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলে মৃত্যু হয় ৩ জনের। স্থানীয় ও পাঁচলা থানার পুলিশ আহতদের উদ্ধার করে গাববেরিয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করে। দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে যায়। মৃতদের নাম পরিচয় এখনো জানা যায়নি তাদের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনা জোরে রানিহাটি আমতা রাজ্য সড়ক বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয়।




