নিজস্ব সংবাদদাতা: পূর্ব বর্ধমান
পূর্ব বর্ধমান জেলার,মেমারি দু'নম্বর ব্লকের বিজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্না রায় কে সংবর্ধনা দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ।
বিজুর গ্রাম প্রধান ঝর্ণা রায় বাড়িতে গিয়ে সম্বর্ধনা দেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ।
ফুলের তোড়া ও উপহার সামগ্রী দিয়ে পঞ্চায়েত প্রধান ঝর্ণা রায় কে সংবর্ধনা জানান মন্ত্রী । পাশাপাশি নিষ্ঠা ভরে সাফল্যের সঙ্গে পঞ্চায়েত প্রধান হিসেবে কাজ করে যাওয়ার জন্য তার ভুয়সী প্রশংসা করেছেন মন্ত্রী । আগামী দিনে পড়াশুনা করে নিজেকে উন্নত করার জন্য উৎসাহ প্রদানের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন তিনি ।
পাশাপাশি এই দিনে বিজুর গ্রামের স্থানীয় রাধা বিনোদের মন্দির পরিদর্শন করেন । এখানে বছরের বিভিন্ন সময় তীর্থযাত্রীরা আসেন । তাই তাদের জন্য একটি বিশ্রামাগার তৈরীর কথা বলেন মন্ত্রী । সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেমারি দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ ইসমাইল, মেমারি দু'নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুর্মু, সহ আরও অনেকে।
