অস্বাভাবিক মৃত্যু যুবকের, পরিবারের দাবি খুন



কল্যান দত্ত :পূর্ব বর্ধমান 

দিনে দুপুরে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের, আমিলা বাজারে খুন হল যুবক, দাবি পরিবারের। নিজের নার্সারির দোকানের মধ্যে অস্বাভাবিক ভাবে মৃত্যু হল  যুবকের। পরিবারের দাবি খুন করা হয়েছে তাদের ছেলেকে। মৃত ওই যুবকের নাম শেখ ফিরোজ বাবার নাম শেখ মুঈনুদ্দীন, বয়স ২৫ বছর, বাড়ি আমিলা গ্রামে। সোমবার অর্থাৎ আজ দুপুর ১ টা নাগাদ পরিবারের লোকেরা দেখেন একটি চেয়ারের মধ্যে মৃত অবস্থায় বসে আছে ফিরোজ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন শেয়ারা বাজার ফাঁড়ির বড়বাবু রাজেশ মাহাতো এবং খণ্ডঘোষ থানার বড়বাবু পুষ্পেন্দু জানা হাজির হন বিশাল পুলিশ বাহিনী সহ। দেহ উদ্ধার করে নিয়ে যান খণ্ডঘোষ থানার পুলিশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়, পরিস্থিতি সামাল দেন খণ্ডঘোষ ও সেহারাবাজার ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...