বিলুপ্তপ্রায় বন্য প্রাণী কেউটে সাপ উদ্ধার, শ্যামপুর থানার শ্যামপুর ১ অঞ্চলের অন্তর্গত জোয়ারকোল প্রাথমিক বিদ্যালয় এর কাছ থেকে জনৈক সমীর স্বেচ্ছাসেবী সংগঠন "স্বপ্নের শহর শ্যামপুর "হেল্পলাইন নাম্বারে ফোন করে জানায় যে পরিচয় সামন্তর মাঠের মাছ ধরার যন্ত্র বিশাল আকার কেউটে সাপ ধরা পড়েছে এবং প্রানিটিকে বন্দপ্তরের হাতে তুলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
সমস্ত বিষয়টিস্বেচ্ছাসেবী সংগঠনের গ্রুপ সম্পাদক রবি ভৌমিকে জানান এবং রবি ভৌমিক নিজেই অপর সদস্য সৌরভ ভক্তা,
আকাশ মন্ডলকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে কেউটে সাপটিকে উদ্ধার করে বন কর্মীদের হাতে তুলে দেওয়ার ব্যাবস্থা করেন।




