মৃত্যু হল পৃথিবীর অন্যতম প্রবীণ রয়্যাল বেঙ্গল টাইগার রাজার




আলিপুরদুয়ার : থেমে গেল রাজার হৃদস্পন্দন। সবচেয়ে বেশি বছর বাঁচার রেকর্ড গড়ার ক্ষেত্রে আর মাত্র ৪০ দিন বাকি ছিল এই রয়্যাল বেঙ্গল টাইগারের। তাহলেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের খাতায় নাম উঠত তার। আগামী ২৩ অগাস্ট মহা সমারোহে রাজার জন্মদিন পালন করার তোড়জোড় শুরু করে দিয়েছিলেন বনকর্তারা। কিন্তু তার আগেই রবিবার রাত ২টা নাগাদ দক্ষিণ খয়েরবাড়ির একমাত্র রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যু হল। জলদাপাড়ার ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর ১০ মাস ২০ দিন।


রাজার মৃতদেহে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান জলদাপাড়া  জাতীয় উদ্যানের বন আধিকারিক দীপক এম, আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা সহ অন্যান্য বনকর্মীরা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...