যুব তৃণমূলের বিক্ষোভ, কলকাতা




বিজেপির এখন দুই ভাই, ইডি আর সিবিআই। ইডি-সিবিআইয়ের পক্ষপাত দুষ্ট আচরণের বিরুদ্ধে আজ তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেসের আহ্বানে সল্টলেক সিজিও কমপ্লেক্সের বাইরে বিক্ষোভ সমাবেশ করে বিজেপির তোতাপাখিদের বুঝিয়ে দেওয়া হল তৃণমূল কংগ্রেস বিজেপির দেখানো ভয়কে জয় করার ক্ষমতা রাখে। 



যেহেতু বিজেপিকে হারাতে দেশজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন আরও তীব্রতর হচ্ছে, তাই ওরা চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখিয়ে রুখে দেওয়ার; কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথনির্দেশ যঙব তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রতিবাদ আন্দোলনকে আরও তীব্রতর করবে। আমাদের দাবি- কাগজ মুড়ে টাকা নিয়ে বিজেপিতে যাওয়া নেতাদের আড়াল না করে , অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে।এই লড়াই আগামীদিনে আরও জোরদার হবে।বিজেপির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। আত্মসমর্পণ করা দূরে থাক, এক ইঞ্চি জমিও আমরা বিজেপিকে ছাড়ব না বলে যুভ তৃণমূল কংগ্রেসের কর্মীরা দাবি করেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...