মন্দিরে চুরির কিনারা করল পুলিশ



সংবাদদাতা, অন্ডাল : 

মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই মন্দিরে চুরি-র কিনারা করলো পুলিশ । গ্রেফতার এক, উদ্ধার টাকা ।
বুধবার ভোররাতে বাঁকোলার বাবাজিতলা সংলগ্ন হনুমান মন্দিরে চুরির ঘটনা ঘটে । মন্দিরের গেটের তালা ভেঙ্গে দুষ্কৃতীরা নিয়ে পালায় টাকা ভর্তি দুটি দান বাক্স । খবর পেয়ে চুরির তদন্ত শুরু করে উখড়া ফাড়ি-র পুলিশ । ঘন্টা পাঁচেকের মধ্যেই  উখরা শান্তি পাড়ার বাসিন্দা সেখ নরিফ নামে একজন-কে আটক করা হয় । 


তাকে জেরা করে উদ্ধার হয় চুরি যাওয়া দুটি টাকা ভর্তি দান বাক্স । উল্লেখ্য ধৃত সেখ নরিফ এলাকায় দুষ্কৃতী হিসাবে পরিচিত । সূত্র মারফত খবর পেয়ে সিভিক ও ভিলেজ পুলিশের তৎপরতায় ঘটনার রহস্য ভেদ করা সম্ভব হয়েছে বলে জানান উখড়া ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা । ধৃতকে আজ বৃহস্পতিবার দুর্গাপুর আদালতে পেশ করবে পুলিশ ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...