বাঁকুড়ায় প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।



নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: গলায় ফাঁস লাগানো অবস্থায় একই গাছে প্রেমিক যুগলের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। এই ঘটনাটি ঘটেছে শুক্রবার বাঁকুড়া সদর থানার বেলবনী গ্রাম সংলগ্ন উপরবাঁধ এলাকায়। এদিন স্থানীয় বাসিন্দারা প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
 মৃত প্রেমিকের নাম কৃশানু পরামানিক(১৭) এবং প্রেমিকার নাম দিয়া লাই (১৭)।

 স্থানীয় সূত্রে জানা যায়,বেলবনি গ্রামের কৃশানু পরামানিকের সঙ্গে লাদকা গ্রামের প্রিয়া লাইয়ের প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। কিন্তু পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় আত্মহত্যা বলে জানা গিয়েছে । তবে এটি আত্মহত্যা নাকি খুন তারই তদন্ত করছে পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...