জগদীশপুর ফুটবলে চ্যাম্পিয়ন ঘুষুড়ী



_____সুজিত নস্কর______

 জগদীশপুর অগ্রগামী ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো আটদলীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা।


 এই ফাইনাল খেলা উপলক্ষে অগ্রগামী ক্লাব কর্তৃপক্ষ মাঠ কে সুসজ্জিত করে তোলে , সুদৃশ্য ট্রফি সহ মঞ্চ আলোকিত করে ছিল প্রাক্তন ফুটবলার সুভাষ দাস, জাতীয় রেফারি সাগর সেন, পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির কর্তাব্যক্তিদের মধ্যে তাপস মাইতি,তাপস আইন,উৎপল কয়াল সহ সংঘের সভাপতি শচীন্দ্র নাথ দাস, সম্পাদক শান্তিরাম দাস ,সহ সম্পাদক সুব্রত পল্ল্যে , সোমনাথ দাস সহ আরো কর্মকর্তা ও অতিথিবৃন্দ। 


সকলের উপস্থিতি তে ঘুষুড়ী ফুটবল একাডেমী ও বলুহাটি স্পোটিং এসোসিয়েশন একে অপরের মুখোমুখি ফাইনাল ম্যাচটিতে। খেলার প্রথমার্ধে কোনো পক্ষ গোল করতে না পারলেও, বিরতির পর ঘুষুড়ী দলের ১০নম্বর জার্সি ধারী খেলোয়াড় গুড্ডান আফজল অনবদ্য ফুটবল খেলে দুই দলের মধ্যে তফাৎ গড়ে দেয়,নিজে একটি গোল করার পাশাপাশি দুটি গোল করান নাভেদ আঞ্জুম কে দিয়ে।


 ৯৫ পয়েন্টের এই শিশু ফুটবল খেলায় ৩-০ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন করে নিজ দল ঘুষুড়ী ফুটবল একাডেমীকে। গুড্ডান ই ম্যান অব দি ম্যাচ ও টুর্নামেন্ট সেরার পুরস্কার পায়। এই জুনিয়র ফুটবল উৎসব উপলক্ষ্যে মাঠ ভর্তি দর্শকদের মাঝে ফুটবল সংক্রান্ত মূল্যবান বক্তব্য রাখেন অতিথি বৃন্দ। এছাড়াও জগদীশপুর অগ্রগামী ক্লাবের বেশ কিছু প্রাক্তন ফুটবলার ও শুভানুধ্যায়ীকে সংঘের আজীবন সদস্য পদ দেওয়া হয় ফুটবলে বিশেষ অবদান রাখার জন্য। 


গ্রামীণ ফুটবল কে এগিয়ে নিয়ে যেতে জগদীশপুর অগ্রগামী র এই প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন ঘুষুড়ী ফুটবল একাডেমীর কোচ আলি আক্তার।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...