শ্যামপুর-বাগনান রোডের কর্দমাক্ত অবস্থা !যে কোনো সময় ঘটে যেতে পারে পথ-দুর্ঘটনা।
দীর্ঘদিন বেহাল অবস্থায় পরে থাকার পর গত বছরই শেষ হয়েছে এই রাজ্য সড়কটির সম্প্রসারণ ও মেরামতির কাজ।
কাজ শেষ হওয়ার ছমাস কাটতে না কাটতেই রাজ্য তথা দেশ জুড়ে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষে রাস্তা খনন করে শুরু হয়েছে পাইপ লাইন পাতার কাজ।
এই কাজের ফলস্বরূপ রাস্তায় ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে।
প্রতিনিয়ত ঘটে চলেছে ছোটো দুর্ঘটনা। শ্যামপুর-58 গেট রোডের মধ্যভাগে অবস্থিত মৌল প্রাথমিক বিদ্যালয়।
এই ঘটনা চরমে পৌঁছায় সপ্তাহের সোমবার ও শুক্রবার।কারণ এই দুই দিন তুলনামূলক ভাবে জনসমাগম হয় অনেকটাই বেশি।
তাই এই এলাকায় দুর্ঘটনা নিত্য দিনের সঙ্গী।এখানেই শেষ নয় ওই এলাকার রাস্তা খননের মাটি গুলি বৃষ্টির জলের সাথে মিশে রাস্তাটিকে বিপদজনক করে তুলছে।
আবহাওয়া অফিস সূত্রের খবর চলতি মাসেই হয়তো রাজ্যে প্রবেশ করতে পারে বর্ষা ।এলাকাবাসীর অভিযোগ গাড়ি নিয়ন্ত্রণে সিভিক ভলেন্টিয়ার থাকেন ২জন কিন্তু কিন্তু যথাসময়ে দেখা যায়নি।


এই বর্ষায় কর্দমাক্ত রাস্তায় বাড়তে পারে বিপদ, যেকোন মুহুর্তে ঘটে যেতে পারে পথ দুর্ঘটনা।
অটো রেষারেষি করতে গিয়ে পিছনে পুলিশের ভেন বা দিক ধরে আস্তে আস্তে মাটি নরম ছিল সঙ্গে সঙ্গে গাড়ি দুই চাকা মাটিতে ঢুকে যায়।



