তোলাবাজি রুখতে কড়া হুঁশিয়ারি পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের




কল্যাণ দত্ত : পূর্ব বর্ধমান

 তোলাবাজি রুখতে কড়া হুঁশিয়ারি দিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন। তিনি বলেন কোথাও কোনো রকম তোলাবাজি চলবে না, কেউ তোলাবাজি করলে আমার অফিসে আসুন আমায় অভিযোগ জানান। কে কত বড় গুন্ডা আছে আমি দেখে নেব। আমার কাছে অভিযোগ এসেছিল স্টেশনের বাইরে কেউ তোলাবাজি করেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। এক পয়সা কাউকে দেবেন না, কিসের জন্য তোলা দেবেন! কোন তোলাবাজি চলবে না।


 প্রসঙ্গত উল্লেখ্য বিগত বেশ কিছুদিন ধরে পূর্ব বর্ধমানের রেল স্টেশন চত্বর এবং তেলিপুকুর এর কাছে টোটো পিছু ১০ টাকা করে নেওয়া হতো বলে অভিযোগ উঠেছিল। এই আবহেই বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে এক প্রশাসনিক সভায় অংশ নেন জেলা পুলিশ সুপার কামনাশিস সেন। সেখানেই কড়া হুঁশিয়ারি দেন তোলাবাজির বিরুদ্ধে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...