রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ :
ভয়াবহ পথ দুর্ঘটনা মুর্শিদাবাদ জেলার রেজিনগরে। মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর একটি ছাগল বোঝাই গাড়ি উল্টে আহত হল মোট ১৪জন। গুরুতর আহত অবস্থায় ৯জনকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসা জন্য।স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দৌলতাবাদ থানার অন্তর্গত গঙ্গাপ্রসাদ গ্রাম থেকে নদিয়া জেলার ধুবুলিয়া ছাগল নিয়ে যাচ্ছিল একটি। ছাগল নিয়ে যাওয়ার সময়ে রেজিনগর থানা এলাকায় ছাগল বোঝাই ২০৭ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফলে গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। মোট ১৪জন আহত হন বলে জানা গিয়েছে।ঘটনার খবর পেয়ে পৌঁছয় রেজিনগর থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় ৯জনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।