নিজস্ব সংবাদদাতা:পূর্ব বর্ধমান
জগন্নাথের রথের মেলা উপলক্ষে পূর্ব বর্ধমান জেলায় পূর্বস্থলীর কুমোরপাড়াগুলোতে শুরু হয়েছে মাটির পুতুল তৈরির প্রস্তুতি। ৫টাকা থেকে ৫০টাকা দামের পুতুল তৈরী হচ্ছে সেখানে। বাড়ির ছোট থেকে শুরু করে গৃহবধূরাও পুতুল তৈরি করছেন মেলায় বিক্রী করার জন্য। আগামী ১৬ আষাঢ় অথাৎ পয়লা জুলাই রথযাত্রা। পূর্বস্থলীর চুপী, পুরাতন বাজারপারা, জাহান্নগর, পাটুলি প্রভৃতি এলাকার মৃৎশিল্পীরা এখন মাটির পুতল তৈরির কাছে মগ্ন। কাঁচ মাটি পুড়িয়ে রং লাগানো চলছে। পুজোর আগে বড় প্রতিমা তৈরির ফাঁকে, ছোট ছোট পুতুল তৈরি করে, ভালোই আয় হয় তাদের।
করোনা মহামারির জন্য গত দুবছর মেলার রেশ প্রায় উধাও
হয়েগিয়েছিল। তবে, এবারও বিভিন্ন এলাকার রথের মেলার জন্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন পূর্বস্থলীর মৃৎশিল্পীরা। এই মুহুর্তে মৃৎশিল্পীদের ঘরে ঘরে চলছে পুতুলে রং লেপনের কাজ।

