সামসেরগঞ্জে দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষকের



রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ :
মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে পথদুর্ঘটনায় প্রাণ গেল এক স্কুল শিক্ষকের । বৃহস্পতিবার  সামসেরগঞ্জ থানার চাঁদপুর পুঠিমারী পল্টন ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে । মৃত লতিফুর কবির সাহেবনগর হাইস্কুলের ভূগোলের শিক্ষক ছিলেন।স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন অফিসিয়াল কাজে সামসেরগঞ্জের অন্তরদীপা গ্রাম থেকে বাইকে করে রওনা দিয়েছিলেন লতিফুর কবির। পথে চাঁদপুর পুঠিমারী পল্টন ব্রিজ সংলগ্ন এলাকায় ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় লতিফুর কবিরের। শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া এলাকা জুড়ে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...