
উলুবেড়িয়া, উলুবেড়িয়া পৌরসভা পৌরাঞ্চলে ৭৫ মাইক্রনের কম এবং কোম্পানির ছাপ বিহীন প্লাষ্টিক ব্যাগ ও থার্মোকলের থালা ,
বাটি , গ্লাস এবং চায়ের কাপের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার লক্ষে প্রচার অভিযান ও পদযাত্ৰা কর্মসূচী অনুষ্ঠিত হলো উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে,
উল্লেখ্য আগামী 1লা জুলাই 2022থেকে উলুবেড়িয়া পৌরাঞ্চলে সম্পূর্ণ নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক ব্যাগ।এবিষয়ে সচেতনতা পদযাত্রায় হাঁটলেন উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান অভয় কুমার দাস,উপ পৌরপ্রধান সেখ ইমানুর রহমান সহ একাধিক কাউন্সিলর ও বহু মানুষ।

