রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ :
মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশকে নিয়ে অভিযান চালায় এসটিএফ। নিউ ফরাক্কা এলাকায় পুলিশ সন্দেহ করবে না। তাই মহিলার মাধ্যমে পাচার করা হচ্ছিল অস্ত্র। কিন্তু শেষরক্ষা হল না। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ওই মহিলাকে গ্রেফতার করেছে। পাশাপাশি উদ্ধার হয়েছে বেশ কিছু অত্যাধুনিক পিস্তল এবং কার্তুজও।নিউ ফরাক্কা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছাকাছি এলাকায় ফরাক্কা থানার পুলিশকে নিয়ে অভিযান চালায় এসটিএফ। ওই এলাকা থেকে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মর্জিনা বিবি। তাঁর বাড়ি মালদহের কালিয়াচকের বামনতলা এলাকায়। মর্জিনার কাছে মিলেছে তিনটি সেভেন এমএম পিস্তল, ছয়টি ম্যাগাজিন এবং ২০টি কার্তুজ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই মহিলার নাম মার্জিনা বিবি। বয়স ৫৫ বছর। বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার বামনতলা।মর্জিনাকে জেরা করা হচ্ছে। ওই আগ্নেয়াস্ত্র কী উদ্দেশ্যে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বছর পঞ্চাশের ওই প্রৌঢ়ার মাধ্যমে অস্ত্রপাচার করা হচ্ছিল। এই চক্রের মূল পাণ্ডা কারা তা-ও খতিয়ে দেখা হচ্ছে।