রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ :
মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদে মারধোর করে শ্বাশুড়ির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক জামাইয়ের বিরুদ্ধে। অভিযুক্ত জামাইয়ের নাম বিকাশ দাস। ডোমকল সুপার স্পেসালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে শান্তনা রানী দাসকে।দৌলতাবাদের ১৪ মাইল এলাকায় এই ঘটনা ঘটে । পরিবার সুত্রে জানা গিয়েছে সাগরপাড়ার মোষমারি বাশবাগান পাড়া এলাকার বাসিন্দা শান্তনা রানী দাস তার মেয়ের বিয়ে দেন দৌলতাবাদের ১৪ মাইল এলাকার বাসিন্দা বিকাশ দাসের সাথে। বিয়ের পর থেকেই মেয়ের উপর জামাই নির্যাতন চালাত বলে অভিযোগ। ফের স্ত্রীকে মারধোর করে স্বামী ।এই খবর পেয়ে মেয়ের বাড়িতে আসেন শ্বাশুড়ি শান্তনা রানী দাস। তখনই জামাই তার উপর চড়াও হয় বলে অভিযোগ। আহত অবস্থায় শ্বাশুড়িকে হাসপাতালে ভর্তি করা হয়।