অগ্নিপথ"- প্রকল্প বাতিলের দাবিতে বিক্ষোভ



সংবাদদাতা, অন্ডাল : 

অগ্নিপথ প্রকল্পে চুক্তি ভিত্তিক সেনা নিয়োগের বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে শুক্রবার অন্ডাল বিডিও অফিসে বিক্ষোভ দেখালো বাম প্রভাবিত কৃষক সভা ও খেতমজুর ইউনিয়নের সদস্যরা । 



এদিন বেলা এগারোটা নাগাদ অন্ডাল মোড় থেকে সংগঠনের কর্মী সদস্যরা মিছিল করে বিডিও অফিস পৌঁচ্ছায় । বিডিও অফিস চত্বরে দীর্ঘক্ষন বিক্ষোভ প্রদর্শনের পর সংগঠনের প্রতিনিধি দল বিডিও সুদীপ্ত বিশ্বাস-এর হাতে ডেপুটেশন তুলে দেন ।


 সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে "অগ্নিপথ" প্রকল্প টি আরএসএস মস্তিষ্কপ্রসূত । এতে আরএসএসের স্বার্থ জড়িত আছে । এই প্রকল্পে কম বয়সী ছেলে-মেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত । তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে । 



অল্প কিছুদিন ট্রেনিং দিয়ে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে । দেশের সর্বভৌমত্ত নিরাপত্তার ক্ষেত্রে এই প্রকল্প বিপদজনক । অবিলম্বে এই প্রকল্প  বাতিলের দাবিতে আজকের এই কর্মসূচি বলে জানান সংগঠনের নেতারা ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...