বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবী




দক্ষিণ চব্বিশ পরগনা:
সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর। মৃত মৎস্যজীবীর নাম বিষ্ণু মিস্ত্রি (৪৮)। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসোবা ব্লকের সাতজেলিয়া এলাকার বাসিন্দা বিষ্ণু মিস্ত্রি তার দুই সঙ্গীকে নিয়ে বুধবার ভোরে কাঁকড়া ধরতে যায় সুন্দরবন ঝিলা তিন নম্বর জঙ্গলে। সেই সময় একটি বাঘ পিছন থেকে বিষ্ণু মিস্ত্রির উপরে ঝাঁপিয়ে পড়ে। এবং তাকে টানতে টানতে জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। সঙ্গে থাকা দুই বন্ধু গোপাল মন্ডল ও দিনোবন্ধু মন্ডল তাকে বাঘের মুখ থেকে ছাড়ানোর জন্য চেষ্টা করলে বাঘ টি জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। এ অবস্থায় বিষ্ণুকে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করলেও রাস্তায় তার মৃত্যু হয়। এবং বিষ্ণুর গলায় ও কানের কাছে একাধিক জায়গায় ক্ষত চিহ্ন রয়ে গেছে। পরিবারের একমাত্র রোজগেরে-এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। ভেঙে পড়েছে বিষ্ণুর পরিবারের লোকজনও।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...