মালদার গাজোল ব্লকে সম্প্রীতির ঐক্য

 মালদা, ১৭ জুন ।

 মালদার গাজোল ব্লকে সম্প্রীতির ঐক্য বজায় রাখতে বিভিন্ন রাজনৈতিক দল এবং নানান স্তরের মানুষদের নিয়ে বৈঠক করলো পুলিশ ও প্রশাসনের কর্তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় সংশ্লিষ্ট ব্লক পুলিশ ও প্রশাসনের উদ্যোগে গাজোল ব্লক ক্যাম্পাসে, শান্তি পূর্ণ বার্তার মিটিং হয়। এই শান্তিপূর্ণ বার্তা মিটিং-এ উপস্থিত ছিলেন গাজোল থানার আইসি রাণবীর বাগ,  গাজোল ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক প্রসাদ, গাজোল ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভিন, 




গাজোল বিডিও উষ্ণতা মুক্তান প্রমূখ। মূলত এই শান্তিপূর্ণ বার্তা টি গাজোল  ব্লকের ১৫ টি অঞ্চলের ইমাম মোয়াজ্জেমদেরকে নিয়ে গাজোল থানার প্রশাসন মিটিং করেন। যাতে গাজোলে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...