মুর্শিদাবাদে ২০০ বছরের গয়েশপুরের রথযাত্রা উৎসব, জগন্নাথের বদলে রথে বসেন গোপাল




রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ: 

মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার প্রত্যন্ত ব্লক খড়গ্রাম। আর এই খড়গ্রামের গয়েশপুরে সবচেয়ে বড়ো উৎসব রথযাত্রা। দুশো বছরের প্রাচীন এই রথযাত্রাকে ঘিরে উৎসব এবং উন্মাদনায় মেতে ওঠেন গ্রামের বাসিন্দারা। ইতিহাস মতে ২০০ বছর আগে এই গ্রামে প্রথম প্রতিষ্ঠিত হয় রথ ।
যদিও প্রচলিত রীতি অনুযায়ী রথে অধিষ্ঠিত জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা কে নিয়ে গ্রাম পরিক্রমা করা হয় না। তার বদলে ঘোরানো হয় গোপাল কে। আর যা দেখতে ভিড় করেন দূর দূরান্ত থেকে আসা বহু মানুষ। আর ক'দিন পরেই রথযাত্রা । কোভিড  পরিস্থিতি কাটিয়ে দীর্ঘ দু'বছর পরে রথযাত্রার উৎসবে শামিল হবেন এলাকার বাসিন্দারা। পুরীর জগন্নাথ মন্দিরের পাশাপাশি এ রাজ্যের বহু জায়গায় রথযাত্রার উৎসবে মেতে ওঠেন সাধারণ মানুষ। জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি খড়গ্রাম ব্লকে রথযাত্রা উৎসব পালিত হয় সাড়ম্বরে। তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। দশ দিন ধরে চলবে উৎসব। আর এই উৎসবে শামিল হবেন বহু মানুষ। চলবে নাচ, গান, যাত্রা, পালা, বাউল কীর্তন। যা দেখতে ভিড় করবেন এলাকার বাসিন্দারা।কোভিড সংক্রমণকে ভুলে উৎসবকে বরণ করে নিতে প্রস্তুত খড়গ্রাম ব্লকের গয়েশপুর। 
এলাকার বাসিন্দারা। উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতিতে জোরকদমে চলছে প্যান্ডেলের কাজ। গ্রামের অন্যতম উৎসব এই রথযাত্রাকে কেন্দ্র করে একটি মন্দিরও কয়েক বছর আগে নির্মাণ করা হয়েছে। পাশাপাশি গত দু'দশক আগে পুনর্নির্মাণ করা হয় কাঠের রথটিও। দুর্গাপুজো নয় রথযাত্রাকে ঘিরেইগয়েশপুর ছোট থেকে বড় সবাই মেতে ওঠেন উৎসবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...