ভাগীরথীতে ভাঙন, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আতঙ্কে প্রহর গুনছেন ৫০টি পরিবার




রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ :

বর্ষার আগেই ভাঙন শুরু হয়েছে গঙ্গায়। ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়ি ঝুলন্ত অবস্থায় রয়েছে । ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন অনেকে ৷ রঘুনাথগঞ্জ-২ নম্বর ব্লকের সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের শ্রীধরপুর পাড়ের প্রায় ৫০ টি পরিবার আতঙ্কে প্রহর গুনছেন । নদী ভাঙন রোধে প্রশাসন কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা।বিগত কয়েকদিন ধরে সেকেন্দ্রা এলাকায় ভাঙন চলছে । গত এক সপ্তাহে তা আরও তীব্র হয়েছে । ইতিমধ্যে বিপজ্জনক বাড়ি ছেড়ে অন্যত্র সরে গিয়েছে পাঁচটি পরিবার । নদী পাড়ের পঞ্চাশটি পরিবারের ঘুম, খাওয়া ছুটেছে ।
স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত প্রধান ও স্থানীয় প্রশাসনকে বারবার জানালেও তারা গুরুত্ব দেয়নি । বালির বস্তা দিয়ে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হয়েছে ।
 বাসিন্দাদের আরও অভিযোগ, জলের তোড়ে সেইসব বালির বস্তা নদীগর্ভে তলিয়ে গিয়েছে । তাদের দাবি, তার দিয়ে ঘিরে পাথর দিয়ে এই ভাঙন রোধ করা সম্ভব । কিন্তু প্রশাসনের কর্তারা সেদিকে নজর দিচ্ছেন না। গঙ্গাপাড়ের বাসিন্দাদের ক্ষোভ ক্রমশ বাড়ছে। বিকল্প আশ্রয় না থাকায় অনেকে ত্রিপল টাঙিয়ে গাছতলায় আশ্রয় নিয়েছে । বর্ষায় নদীর জল বাড়লে কী হবে, সেই আতঙ্ক গ্রাস করেছে তাদের ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...