খনি অঞ্চলে পালিত হলো পরিবেশ দিবস



সংবাদদাতা, অন্ডাল : 
রবিবার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে খনি এলাকায় পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস । উখরায় ন্যাশনাল কোল্ডফিল্ড সিটিজেন ফোরাম সংস্থার উদ্যোগে সকালে খুদে পড়ুয়াদের নিয়ে পরিবেশ সচেতনতা শোভাযাত্রা করা হয় । উখড়া পূজারী ফুটবল মাঠের চারপাশে সংস্থার উদ্যোগে লাগানো হয় 500 টি চারা গাছ । 


180 জন পড়ুয়াকে গাছের চারা উপহার দেওয়া হয় । সেই সাথে সংস্থার পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার কৃতি ছাত্রী অঙ্কিতা চক্রবর্তী-কে দেওয়া হয় সম্বর্ধনা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান সুমিত বন্দ্যোপাধ্যায়, স্বাণালী দে, শিল্পপতি বিশ্বদীপ দে, পাণ্ডবেশ্বরে-র তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যরা । অন্যদিকে উখড়া পুলিশ আউট পোস্ট এর পক্ষ থেকেও এদিন পরিবেশ দিবস পালন করা হয় । ফাঁড়ির আধিকারিক নাসরিন সুলতানা জানান খান্দরায় উদবর্তন বৃদ্ধাশ্রম চত্বরে বৃক্ষরোপণ এর পাশাপাশি গাছের চারা বিতরণ করা হয় ।



 লাউদোহা ফরেস্ট রেঞ্জ এর পক্ষ থেকে বৃক্ষরোপণ নিয়ে সচেতনতা বাড়াতে সাইকেল রেলি করা হয় । বনকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন । এছাড়াও অন্ডাল, পাণ্ডবেশ্বর, লাউদোহা ব্লকের বিভিন্ন জায়গায় রাজনৈতিক দল ও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ এর মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...