গত১০ ই জুন ২০২২ থেকে নুপুর শর্মা বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল হয়ে উঠেছিল হাওড়া পাঁচলা ও উলুবেড়িয়া।শনিবার হাওড়া গ্রামীণের উলুবেড়িয়া মনসাতলার বিজেপি কার্যালয় ও রঘুদেবপুরের কার্যালয়ে ভাঙচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। আজ সেই দুটি কার্যালয়ে শুদ্ধিকরন করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন প্রতিবছর ১০ জুন বিজেপি কালা দিবস পালন করবে বলে জানান। এছাড়াও ঘটনার দিন পুলিশের নিস্ক্রিতার বিরুদ্ধে ও সরব হন বিজেপির রাজ্য সভাপতি। তিনি পুলিশকে চুড়ি উপহার দেওয়ার নিদান দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।তিনি আরো বলেন মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়কে সরিয়ে দিয়েছে। আসলে ওনাকে পুরস্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের উপর ভরসা না রেখে দলীয় কার্যালয়ে দলের কমকর্তাদের লাঠি হাতে পাহারা দেওয়ার নিদান দেন সুকান্ত মজুমদার।
