পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেফ ড্রাইভ ও সেভ লাইফ পালন




নিজস্ব সংবাদদাতা:পূর্ব বর্ধমান 

বর্তমান দিনে লোকসংখ্যার সঙ্গে গাড়ির সংখ্যাও প্রচুর পরিমাণে বেড়েছে। তাই প্রায় সব সময়ই ছোট খাটো থেকে বড় দুর্ঘটনা লেগেই আছে। অনেক সময় দেখা যায় সেই সমস্ত দুর্ঘটনা ঘটার জন্য আমনুষের অমনোযোগিতা ই দায়ী। পশ্চিমবঙ্গ সরকার এই জন্য সেফ ড্রাইভ ও সেফ লাইভ  কর্মসূচি নিয়ে এসেছেন। পুলিশ প্রশাসন প্রতি নিয়ত এই কর্মসূচির মাধ্যমে জন সাধারণকে সচেতন করে চলেছেন। মঙ্গলবার পূর্ব বর্ধমানের জামালপুরের আঝাপুর চৌমাথায়  জাতীয় সড়কের নিকটবর্তী জায়গায় জামালপুর থানা একটি সেফ ড্রাইভ সেভ লাইফ এর উপর একটি অনুষ্ঠান করেন। জার দায়িত্বে ছিলেন সেকেন্ড অফিসার রতন দাস। এই অনুষ্ঠানে জামালপুর থানার পুলিশকর্মী ছাড়াও সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজে পুলিশরা অঙ্গসগ্রহন করে।


 একটি রেলীর মাধ্যমে পথ চলতি মানুষকে সচেতন করা হয়। গাড়ি চালাতে গেলে কি করা উচি আর কি করা নয় সে বিষয়ে সাধারণ মানুষকে বুঝিয়ে দেওয়া হয়।  কোনোমতেই মদ্যপ অবস্থায় গাড়ি চালানো যাবে না সে কথাও স্পষ্ট করে বলে দেওয়া হয়।পুলিশের এই ভূমিকায় খুশি সাধারণ মানুষ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...