মোহাম্মদ সানাউল্লা, রামপুরহাট:
বাংলা সাহিত্যের মুকুটে নতুন সংযোজন ৷ দুই বাংলার রত্ন সম্মানে ভূষিত হলেন লেখক আব্দুল মাতিন ৷ ক'দিন আগে হওয়া আন্তর্জাতিক সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ , চাতক ফাউন্ডেশনের পরিচালনায় কলকাতায় আয়োজিত হয় আন্তর্জাতিক দুই বাংলার কবি , সাহিত্যিক সমাবেশ৷ বীরভূম জেলা থেকে সেখানে বাংলা রত্ন সম্মানে ভূষিত করা হয় আব্দুল মতিনকে ৷ নলহাটি ২ নম্বর ব্লকের উজিরপুর উচ্চ বিদ্যালয়ে ভূগোলের শিক্ষক আব্দুল মাতিন ৷ ছাত্র অবস্থা থেকেই শুরু হয় তার লেখালেখি ৷পরে এক সময় থেকে মন মজে যায় সাহিত্য চর্চায় ৷ প্রথম লেখা প্রকাশ পায় অক্সিজেন সাহিত্য চক্র পত্রিকায় ৷ দেশ-বিদেশের বিভিন্ন পত্র পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে ৷ মুক্তি প্রকাশনায় বনপলাশী ( প্রথম খণ্ড ) ,দিশা সাহিত্য প্রকাশনায় প্রেমের সংকলন , কাঞ্চিদেশ প্রকাশনায় কবিতা ,ছড়া ও গল্প গুচ্ছ এবং নাহ্ রে গজল প্রকাশিত হয়েছে ঈশপ প্রকাশনী থেকে৷ এছাড়াও আব্দুল মাতিন এর লেখা গানের অ্যালবাম 'জীবন সূর্যের ভোরে' প্রকাশিত হয়েছে ৷ এই বিষয়ে অক্সিজেন সাহিত্য চক্র পত্রিকার সম্পাদক এবং লেখক গোপাল চন্দ্র দাস বলেন , মাস্টার মশাই তার সাহিত্য প্রতিভায় দুই বাংলা রত্ন সম্মানে ভূষিত হওয়ায় আমরা গর্বিত ৷ আন্তর্জাতিক সাহিত্যের এই সম্মান আগামী দিনে সাহিত্য চর্চায় আরও বেশি উৎসাহিত করবে ৷
