মালদা, ১৭ জুন । তৃনমূল পরিচালিত মশালদহ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে ১০০ দিন কাজ প্রকল্পের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে তদন্তের দাবি স্থানীয় গ্রামবাসীরা। বিক্ষোভকারী গ্রামবাসীদের সঙ্গে প্রতিবাদে সামিল হন স্থানীয় কংগ্রেসের নেতাকর্মীরা।
চাচোল মহাকুমার হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের তৃনমূল পরিচালিত মশালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান নিলুফার ইয়াসমিন,উপ প্রধান মহম্মদ ইসমাইল, নির্মাণ সহায়ক রাধে শ্যাম বর্মন,এসটিপি সুব্রত পোদ্দার ও সেক্রেটারি শশাঙ্ক উপাধ্যায় সহ আরো অন্যান্য পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে ১০০ দিন কাজ প্রকল্পের সরকারি অর্থ নয়ছয়ের এর অভিযোগ উঠেছে। যদিও প্রধানের স্বামী আবু সুফিয়ান তাদের বিরুদ্ধে উঠা অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে দাবি করেছেন।
এদিন বিক্ষোভকারী কংগ্রেস নেতা কর্মীদের অভিযোগ, মশালদহ গ্রাম পঞ্চায়েতের
প্রধান ও উপ-প্রধান সহ পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে সরকারি টাকা তছরুপের ভুরিভুরি অভিযোগ রয়েছে।এন আর জি এস প্রকল্পে মাটি কাটা,পুকুর খনন,নতুন রাস্তা নির্মাণ,টেন্ডার পাস,বৃক্ষরোপণ ও হর্টিকালচারের নামে সরকারি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।উঁচু চাষের জমিকে জেসিবি মেসিন দিয়ে সমতল করে নতুন পুকুর খননের স্কিম বোর্ড লাগিয়ে ভুয়ো মাস্টার রোল বানিয়ে লক্ষ লক্ষ টাকা তুলে নিয়েছে। সরজমিনে গিয়েও দেখা যায়নি কোনো স্কিমের বোর্ড।
এনিয়ে তাদের বিরুদ্ধে স্থানীয় ব্লক প্রশাসন থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত লিখিত অভিযোগ জানানো হয়েছে। কিন্তু তারপরও কোনো লাভ হয় নি।
হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের বিডিও বিজয় গিরি জানিয়েছেন, প্রশাসনের তরফে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।