প্রাথমিক প্যারাটিচারের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য মুর্শিদাবাদের খড়গ্রামে



রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :
মানসিক অবসাদ না স্ত্রীর সাথে মনোমালিন্য ! কিসের জেড়ে
আত্মঘাতী হলেন গোপাল বাবু ? এ প্রশ্ন এখন ভাবাচ্ছে পুলিসকে ।গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী প্রাথমিকের এক প্যারাটিচার। ঘটনায় চাঞ্চল্য ছড়াল খড়গ্রামের পুনিয়া এলাকা। পরিবার সুত্রে জানা গিয়েছে শুক্রবার রাত্রে বন্ধুদের সাথে আড্ডা মেয়ে বাড়ি ঢোকে বছর ৩৭ এর গোপাল চন্দ্র ঘোষ। বাড়িতে এসে খাওয়ার দাওয়াও করে। এরপর স্ত্রীর সাথে ফোনে কথা বলতে বলতে দোতলায় নিজের ঘরের দিকে যায়। কিছুক্ষন পর তার ভাই খাওয়ার পর উপরে গিয়ে দেখেন তিনতোলার চিলেকোঠায় ঝুলন্ত তার দাদা গোপাল চন্দ্র ঘোষ। ওই ব্যক্তি স্থানীয় পুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্যারাটিচার ছিলেন। তবে কি কারনে আত্মঘাতী তা বুঝে উঠতে পারছে না পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। খড়গ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কান্দী মহকুমা হাসপাতালে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...