প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে অভিযানে নামলো ডায়মন্ড হারবার পৌরসভা




 অন্যতম ক্ষতিকারক দ্রব্য হল প্লাস্টিক! তাই প্লাস্টিক বর্জনের জন্য এর আগেও একাধিকবার সচেতন করেছে দক্ষিন ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার পৌরসভা। এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে ডায়মন্ড হারবার  পৌরসভা।এদিন প্লাস্টিক বর্জনের ব্যাপারে জনসাধারণকে সচেতন করতে পথে নামলেন ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস, ও ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস। এছারাও উপস্থিত ছিলেন টাউন তৃনমূল কংগ্রেসের সভাপতি অমিত সাহা,টাউন যুব সভাপতি সৌমেন তরফদার,কাউন্সিলর দেবকী হালদার,পূজা সাহা সহ পৌরসভার সকল কাউন্সিলর ও আরও অন্যান্য বিশিষ্ঠ জনেরা। পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ৭৫ মাইক্রোনের ক্যারিব্যাগ কোনভাবেই অনুমোদন করা যাবে না। প্রশাসনের নির্দেশ না মানলে জরিমানা এবং আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। তাই সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এদিনের এই কর্মসূচি বলে জানান তিনি। পাশাপাশি টটো গারিতে ফ্লেক্স লাগিয়ে মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে, প্লাস্টিক বর্জন অভিযান, পরিবেশ পরিচ্ছন্ন রাখুন,প্লাস্টিক ব্যাবহার বন্ধ করুন, এই কর্মসূচি সামনে রেখে প্রচারের মাধ্যমে সচেতন করা হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...